মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদে’র নতুন কমিটি - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ নভেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদে’র নতুন কমিটি

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশরের (ইত্তিহাদ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) কায়রোর নসর সিটিতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কুল্লিয়াতুত তারবিয়া কনফারেন্স হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, নেপাল, কম্বোডিয়াসহ মোট ১২টি দেশের ছাত্রসংসদের প্রতিনিধিরা এবং সংগঠনের সাবেক নেতৃবৃন্দও অংশ নেন।

শপথ পাঠ করান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন আজহারী। তিনি নতুন নেতৃত্বকে দায়িত্বশীলভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা করতালির মধ্য দিয়ে নতুন কমিটিকে অভিনন্দন জানান।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুমানুল কারিম, সহসভাপতি দেলোয়ার মাহমুদ খান মিল্কী, এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছার উদ্দীন নাঈমী। এছাড়াও নতুন কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়।

২০০৫ সালে প্রতিষ্ঠিত ‘ইত্তিহাদ’ মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ, শান্তি ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে কাজ করে আসছে। বর্তমানে আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তিন হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে, যাদের বড় একটি অংশ সরাসরি ইত্তিহাদের সঙ্গে যুক্ত।

সংগঠনটি কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে এবং শিক্ষার্থীদের প্রশাসনিক, আইনি ও একাডেমিক সহায়তা প্রদান করে থাকে। পাশাপাশি তারা নিয়মিতভাবে শিক্ষা বিষয়ক কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, রমজানে ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনীসহ নানা সামাজিক ও ধর্মীয় কার্যক্রম আয়োজন করে থাকে।

বাংলাদেশি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আল-আজহার বিশ্ববিদ্যালয়ে নিজেদের মেধা ও সাফল্যের পরিচয় রেখে আসছে। বিশ্বের প্রায় ১৪৭টি দেশের শিক্ষার্থীদের মধ্যে একাধিকবার বাংলাদেশি শিক্ষার্থীরা সেরা ফলাফল অর্জন করেছে, যা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের বিষয়।

গত বছর ডি-এইট সম্মেলনে অংশ নিতে কায়রো সফরকালে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মিশরের সরকারি মহলে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা শুনেছেন। তার ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয় সফরের সময় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘ইত্তিহাদ’।

মিশরে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রত্যাশা নতুন নেতৃত্ব আগামীতেও সংগঠনের ঐক্য, সেবা ও নেতৃত্বের ঐতিহ্য বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।

কায়রোর আকাশে সেদিন যেন একটাই উচ্চারণ প্রতিধ্বনিত হচ্ছিল আমরা বাংলাদেশি, আমরা ঐক্যবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০