মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব পদে প্রশাসন ক্যাডারের পদায়নে তথ্য ক্যাডারের প্রতিবাদ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব পদে প্রশাসন ক্যাডারের পদায়নে তথ্য ক্যাডারের প্রতিবাদ

বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে প্রশাসন ক্যাডারের দুজন কর্মকর্তাকে পদায়নের প্রতিবাদ জানিয়েছে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন।

সোমবার (১৭ নভেম্বর) সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আলী সরকার ও মহাসচিব মো. মামুন অর রশিদের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৬ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক পত্রে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশ, দুবাই মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনে এই পদে দীর্ঘ সময় ধরে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৩ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উল্লিখিত দুটি পদে আবেদন আহ্বান করে যে বিজ্ঞপ্তি দিয়েছিল, তার শর্তে উল্লেখ আছে, ‘গণমাধ্যম ও গণসংযোগের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।’ চার্টার অব ডিউটিজ অনুযায়ী, গণমাধ্যম ও গণসংযোগের কাজের জন্য বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডার কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত।

বিবৃতিতে বলা হয়, সংগত কারণে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন বিদেশে বাংলাদেশের দুটি মিশনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুজন কর্মকর্তা নিয়োগের প্রতিবাদ জানাচ্ছে। অ্যাসোসিয়েশন আশা করছে, কর্তৃপক্ষ শিগগিরই এ নিয়োগ বাতিল করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০