মিরপুরে ভাঙচুর ও লুটপাট মামলায় শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে ভাঙচুর ও লুটপাট মামলায় শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ঢাকার মিরপুরে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে ২০১৪ সালের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদন্নবী গত ২৬ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।
এসআই মাহমুদন্নবী জানিয়েছেন, আগামী ২৯ ডিসেম্বর একই আদালতে অভিযোগপত্র গ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষ ও আইনজীবীরা এই শুনানিতে উপস্থিত থাকবেন।

বাদী জান্নাত আরা ফেরদৌসের স্বামী মোহাম্মদ শামীম পারভেজ ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবং মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি। অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালে শামীম পারভেজের রাজনৈতিক অবস্থানের কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীনের নির্দেশে ফ্ল্যাটে প্রবেশ করে প্রতিটি কক্ষ ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনায় ২২টি ল্যাপটপ, ১৭টি স্মার্টফোন, আনুমানিক ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ৯ লাখ টাকা নগদ লুট হয়। এছাড়া নাবালকসহ ৫৪ জন ভাড়াটিয়াকে আটক ও মারপিট করা হয়।

অভিযোগপত্রে শেখ হাসিনা ও মহীউদ্দীনসহ ২৩ জনের নাম উল্লেখ রয়েছে। অন্য আসামির মধ্যে রয়েছেন- দেওয়ান আব্দুল মান্নান, মীর জসিম উদ্দিন, তৌহিদুল ইসলাম খান শিপলু, এস.এম কিবরিয়া পিয়াস, মোঃ মামুন মিয়া ওরফে শাহজাহান, মনসুর আলী, ইসলাম ওরফে নিক্কন, ধাম্মাদ নুরুল হক, আব্দুল হামিদ ওরফে লিটন ওরফে বগা লিটন, বিপুল পাটোয়ারী, মোঃ মিজানুর রহমান আখন, জিয়াউল হাসান জিয়া, মোঃ শহিদুল ইসলাম রজব, আনোয়ার হোসেন আনু, ইয়ানুহা চৌধুরী, এম. আয়নাল আহামেদ, জালাল দেওয়ান, মোঃ সাঈদ ইকবাল ওরফে ভাস্কর, মোঃ সামসুল হক, মোঃ ইসমাইল হোসেন সিরাজী প্রধান ও মোঃ আনোয়ার হোসেন।

এক জ্যেষ্ঠ আইনজীবী বলেন, এটি শুধুমাত্র সম্পত্তি লুটপাটের মামলা নয়; রাজনৈতিক প্রভাবও এতে প্রতিফলিত হয়েছে। এসআই মাহমুদন্নবী জানান, অভিযোগপত্রে এসব কর্মকাণ্ড পরিকল্পিত এবং সাবেক রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততা উল্লেখ করা হয়েছে।

বাদী জান্নাত আরা ফেরদৌস বলেন, ‘২০১৪ সালের হামলার পর আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগেছে। রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের ব্যবসা ও ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০