মাহফিলে ভোট চাওয়ায় বিএনপি প্রার্থীকে শোকজ - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ জানুয়ারী ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহফিলে ভোট চাওয়ায় বিএনপি প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির প্রার্থী ইকরামুল বারীকে (টিপু) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এ নোটিশ দেন।

প্রচার শুরুর আগেই ধানের শীষে ভোট চাওয়ায় ও গণসংযোগের ভিডিও ফেসবুকে দেওয়ায় কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়ে ১৪ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে ইকরামুল বারীকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচনি অনুসন্ধানী কমিটির কাছে আসা ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার নওগাঁ-৪ নির্বাচনি এলাকার কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও শোকসভার ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে ইকরামুল বারী ধানের শীষের পক্ষে ভোট চান। এছাড়া তার ফেরিফায়েড ফেসবুক প্রোফাইলে মঙ্গলবার বিভিন্ন এলাকায় গণসংযোগ করার ভিডিও দেন। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ৩ এবং বিধি ১৮ এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

উল্লেখ্য, আচরণবিধির ৩ ধারা মেনে চলার বাধ্যবাধকতার বিষয়ে বলা হয়েছে। বিধি ১৮ অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইকরামুল বারীর কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে উল্লেখ করা হয়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার (ইকরামুল বারী) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না; সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর আত্রাই সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।

এ বিষয়ে বিএনপির প্রার্থী ইকরামুল বারী বলেন, মঙ্গলবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উপজেলার কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও শোকসভার আয়োজন ছিল। সেই সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে বক্তব্য দিতে গিয়ে ভুলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ফেলেছি। এছাড়া আমার ফেসবুকে যেসব ভিডিও আদালতের দৃষ্টিগোচর হয়েছিল, সেগুলো তফশিল ঘোষণার আগের ভিডিও। আদালত ব্যাখ্যা চেয়েছেন, আমি আদালতে হাজির হয়ে আমি আমার ব্যাখ্যা দেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১১

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১২

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৩

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৪

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৫

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৬

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৭

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৯

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

২০