মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ অক্টোবর ২০২৫, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং ও কাজাংয়ের ব্যস্ত সড়ক এবং বাজার এলাকায় অভিবাসন দপ্তরের অভিযানে অনেক অবৈধ অভিবাসী আটক হয়েছে। এ সময় অনেকে ধরা পড়া এড়াতে জীবন ঝুঁকির মধ্যে ফেলে কেউ কেউ সড়কের মাঝখানে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা’বান জানান, গতকাল রোববার বিকেলে জিম-এর বিশেষ টাস্কফোর্সের পরিচালিত দুই অভিযানে মোট ৯৭ অভিবাসীকে আটক হয়। অভিযানে প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন।

পরিচালক বলেন, জিম পুত্রজায়া গতকাল ডাউনটাউন জালান রেকো ও ক্লাং এলাকার রাতের বাজারে গোপন অভিযান চালায়। এসব এলাকায় বহুদিন ধরে অভিযোগ ছিল, বিপুলসংখ্যক বিদেশি, বিশেষ করে অবৈধ অভিবাসীরা অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) এর আড়ালে লুকিয়ে বসবাস করছে।
অভিযানে মোট ৮৮৪ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে মালিক বা স্থানীয় নিয়োগদাতাসহ ৯৭ জন বিদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে, ইন্দোনেশিয়া ৪৪, বাংলাদেশ ২৪, মিয়ানমার ৯, ভারত ৭, পাকিস্তান ২, কম্বোডিয়া ও শ্রীলঙ্কান একজন করে নাগরিক রয়েছেন।

আটকদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা অনুযায়ী তদন্ত চলছে।

অভিযান শেষে আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেলাঙ্গরের বেরানাং ইমিগ্রেশন ডিপো ও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ডিপোতে নিয়ে যাওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০