মালয়েশিয়ায় তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৬ অক্টোবর ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

৪৭তম আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় গিয়ে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরাইলের আগ্রাসনের পক্ষ নেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে দেশটির রাজধানী কুয়ালামপুরের ইন্ডিপেন্ডেন্স স্কয়ার ও আমপাং পার্কের সামনে হাজারও বিক্ষোভকারী জড়ো হয়েছেন।

বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান করেছেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘আমাদের সময়ের হিটলার ডোনাল্ড ট্রাম্প।’ আরেকটি ব্যানারে লেখা ছিল- ‘ট্রাম্প, আপনি মালয়েশিয়ায় স্বাগত নন।

আসমা হানিম মাহুদ নামের এক নারী দেশটির কেলানতান রাজ্য থেকে ৩০০ কিলেমিটার পাড়ি দিয়ে এই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য এসেছেন। শুক্রবার মার্কিন দূতাবাসের সামনে আরেকটি বিক্ষোভেও তিনি অংশ নেবেন।

আল-জাজিরাকে তিনি বলেন, ট্রাম্পের সহায়তায়ই গাজায় ইসরাইল এতো বেশি বর্বরতা ঘটিয়েছে। এটা খুব সহজেই বোধগম্য। এটা বুঝতে রকেট সায়েন্স পড়তে হয় না।

মালয়েশিয়ার বারনামা নিউজ এজেন্সি বলছে, পুলিশ জানিয়েছে- রোববার এক থেকে দেড় হাজার বিক্ষোভকারী এতে অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত ৬৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তবে এ মাসের শুরুতে ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত ও কার্যকর হয়েছে। তবে এরপরও বেশ কয়েকবার ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০