মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৭৭ জন অবৈধ অভিবাসী আটক - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৭৭ জন অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর ও সাবাহ রাজ্যে অভিবাসন বিভাগের পৃথক অভিযানে বাংলাদেশিসহ মোট ৭৭ জন প্রবাসীকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত বুধবার ও সপ্তাহের শুরুতে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে অবস্থান ও কর্মসংস্থানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাং এলাকার একটি পাম অয়েল বাগানের ভেতরে অত্যন্ত গোপনে পরিচালিত একটি গুদামে অভিযান চালিয়ে ৯ জন বাংলাদেশিসহ ২৪ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে সাবাহ রাজ্যে পরিচালিত দুই দিনব্যাপী অপর এক অভিযানে ৫৩ জন ফিলিপাইনের নাগরিককে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সেলাঙ্গর রাজ্যের অভিযানটি গত বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে অভিবাসন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা পরিচালনা করে। অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানিয়েছেন যে, পাম অয়েল বাগানের ভেতরে কোনো সাইনবোর্ড ছাড়াই একটি দুর্গম গুদামে চীন থেকে আসা পণ্য প্রক্রিয়াজাত ও মোড়কজাত করার কাজ চলছিল।

আটকদের মধ্যে ৯ জন বাংলাদেশি ছাড়াও চীনের ২ জন, ভারতের ২ জন, মিয়ানমারের ১০ জন এবং কম্বোডিয়ার ১ জন নাগরিক রয়েছেন। তদন্তে দেখা গেছে, আটক বাংলাদেশিদের মধ্যে দুজন তাদের ভিসার নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করছিলেন এবং বাকিদের কাছে কোনো বৈধ নথি ছিল না। এই অভিযানে ব্যবহৃত একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িসহ বেশ কিছু বাংলাদেশি ও মিয়ানমারি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, অনলাইনে অর্ডার করা চীনা পণ্য সাধারণ গ্রাহকদের কাছে পাঠানোর জন্য এই গোপন গুদামটি গত ছয় মাস ধরে ব্যবহৃত হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বাগানের ভেতরে নির্জন স্থানে এই কার্যক্রম চালানো হতো।

এই ঘটনায় আটক এক চীনা নাগরিকের বিরুদ্ধে ওয়ার্ক পারমিটবিহীন বিদেশিদের কাজে নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আটক ব্যক্তিদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ১৯৬৩-এর বিধির বিভিন্ন ধারায় তদন্তের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজন স্থানীয় মালয়েশিয়ান নাগরিককেও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে সাবাহ রাজ্যের কোটা কিনাবালু ও তুয়ারান এলাকায় ২ ও ৩ ফেব্রুয়ারি ‘অপস কুটিপ’ ও ‘অপস সাপু’ নামক অভিযানে আরও ৫৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে ৬১ জন অভিবাসন কর্মকর্তা মোট ১৭৭ জনকে তল্লাশি করেন, যার মধ্যে ৫৩ জন ফিলিপাইনের নাগরিকের কাছে বৈধ কোনো নথি পাওয়া যায়নি।

সাবাহ রাজ্য অভিবাসন বিভাগ জানিয়েছে যে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরতদের শনাক্ত করতে দেশটির প্রতিটি রাজ্যে বর্তমানে বিশেষ চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০