মালয়েশিয়ায় ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশের হাইকমিশন - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশের হাইকমিশন

মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর ও কনস্যুলার সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বাংলাদেশ হাইকমিশন।

এরই ধারাবাহিকতায় হাইকমিশনের মিনিস্টার (লেবার) মো. সিদ্দিকুর রহমান ১৩ ও ১৪ জানুয়ারি বারাংগান ইমিগ্রেশন ক্যাম্প এবং কেমায়ান ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ক্যাম্পে আটক থাকা মোট ১১৭ প্রবাসী বাংলাদেশি কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলে তাদের ব্যক্তিগত সমস্যা, আইনগত জটিলতা ও দেশে প্রত্যাবর্তনসংক্রান্ত বিষয়গুলো শোনেন।

এ সময় প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান করা হয় এবং যাদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া সম্পন্ন, তাদের জন্য ট্রাভেল পারমিট ও বিমানের টিকিটের ব্যবস্থা করা হয়। পাশাপাশি আটক প্রবাসীদের অনুরোধে বাংলাদেশে অবস্থানরত স্বজনদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও করা হয়।

পরিদর্শন শেষে ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে মিনিস্টার (লেবার) আটক বাংলাদেশিদের বিভিন্ন অসুবিধা তুলে ধরেন। এ ছাড়া প্রয়োজনীয় ও মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা এবং আটক ব্যক্তিদের সঙ্গে মানবিক আচরণ বজায় রাখার অনুরোধ জানান তিনি।

এদিকে, গত ১২ ও ১৩ জানুয়ারি বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (লেবার) সৈয়দ শরিফুল ইসলাম মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকেনানাস ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেন। বর্তমানে ওই ক্যাম্পে বাংলাদেশি পরিচয়ে ৬০ জন আটক রয়েছেন।

পরিদর্শনকালে হাইকমিশনের প্রতিনিধি দল প্রত্যেকের সাক্ষাৎকার গ্রহণ করে তাদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

এ সময় ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা এবং ট্রাভেল পারমিটসংক্রান্ত সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের অধিকার সুরক্ষা, মানবিক সহায়তা ও দ্রুত দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন ও কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০