মার্কিন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি শরিফুল খান - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২২ অগাস্ট ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি শরিফুল খান

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা শরিফুল এম খানকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি গত ২০ আগস্ট নতুন পদ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

গত জুনে মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত কর্মকর্তাদের মধ্যে একজন শরিফুল খান।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তি অনুসারে, ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন ট্রাম্প।

মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান পেন্টাগনে গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’র স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই ভূমিকায় তিনি গোল্ডেন ডোম – সংশ্লিষ্ট সব উদ্যোগের জন্য কৌশল, নীতি, পরিকল্পনা, অবস্থান এবং ক্রস-ফাংশনাল বিষয়গুলো সমন্বয় করেন।

জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশকে বাঁচাতে আয়রন ডোমের চেয়ে শক্তিশালী সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। কোনো আক্রমণই যেন আমেরিকার মাটিতে আছড়ে না পড়ে, সেটি মাথায় রেখে গোল্ডেন ডোম বানানো হচ্ছে। গত ২০ মে এই ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাজ এগিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আর এই গুরুত্বপূর্ণ কাজটিরই বাস্তবায়নের দায়িত্ব পড়েছে শরিফুল খানের ওপর।

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুসারে, শরিফুল ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন অর্জন করেন। তিনি স্পেস কন্ট্রোল, স্পেস সিস্টেম, লঞ্চ এবং ন্যাশনাল রিকনেসান্স অফিসের সঙ্গে স্যাটেলাইট অপারেটর হিসেবে অপারেশনাল অভিজ্ঞতা অর্জন করেছেন।

২০০১ সালে তিনি কুয়েতের আলী আল সালেম এয়ার বেসে নিযুক্ত হন এবং ২০০৭ সালে তাকে আবার সেখানে পাঠানো হয়। তিনি ‘অপারেশন সাইলেন্ট সেন্ট্রি’র জন্য ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০