ভিয়েতনামের মধ্যাঞ্চলে প্রবল বন্যায় ৫৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৩ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ নভেম্বর ২০২৫, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিয়েতনামের মধ্যাঞ্চলে প্রবল বন্যায় ৫৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৩

ভিয়েতনামের মধ্যাঞ্চলে চলতি সপ্তাহের প্রবল বন্যায় কমপক্ষে ৫৫ জন মারা গেছেন। সেই সঙ্গে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডাইক ব্যবস্থাপনা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগের বরাত দিয়ে ভিয়েতনাম নিউজ জানিয়েছে, মধ্য ভিয়েতনামে বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৩৪০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

স্থানীয় ডাক লাক এলাকাতেই ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৮ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে খান হোয়াতে ১৪ জনের মৃত্যু এবং আরও দু’জন নিখোঁজ রয়েছে।

গিয়া লাই এবং লাম ডং-এ পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। থুয়া থিয়েন হু এবং দা নাং-এ দু’জনের মৃত্যু হয়েছে। দা নাংয়ে আরও দু’জন এবং কোয়াং ট্রি প্রদেশে একজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যায় প্রায় ৯৫০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ২৮ হাজার ৪৬০টিরও বেশি বাড়ি এখনো ডুবে আছে।

বন্যা ও ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিবহন পরিষেবাও ব্যাহত হয়েছে। ভূমিধসের কারণে প্রধান মহাসড়ক এবং গ্রামীণ রাস্তাগুলোর কিছু অংশ বন্ধ হয়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ মোকাবেলায় সামরিক ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। ৩২.৪ মিলিয়ন গবাদি পশু এবং হাঁস-মুরগি মারা গেছে অথবা ভেসে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০