ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ জানুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল

দাবি ডোনাল্ড ট্রাম্পের

গত বছরের মে মাসে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তান। টানা চারদিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধ থামে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত-পাকিস্তান ওই সময় পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল। কিন্তু তার হস্তক্ষেপে এটি থামানো গেছে।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বছর সম্পন্ন করেছেন ট্রাম্প। এই এক বছর তিনি কি কি করেছেন সেগুলো তুলে ধরেছেন ট্রাম্প।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, আমি ১০ মাসে ৮টি অসমাপ্তযোগ্য যুদ্ধ থামিয়েছি। পাকিস্তান এবং ভারত, তারা সত্যিই পারমাণবিক যুদ্ধের দিকে আগাচ্ছিল। আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওয়াশিংটনে গিয়ে যুদ্ধ থামানোর জন্য ধন্যবাদ জানিয়েছিল বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানে ওয়াশিংটনে ছিলেন এবং বলেছেন ‘প্রেসিডেন্ট ট্রাম্প ১ কোটি বা তারও বেশি মানুষের জীবন রক্ষা করেছেন’।

এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামাতে ট্রাম্প সহায়তা করেছেন এমন দাবি অস্বীকার করে ভারত। তাদের দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো হয়েছে। এখানে তৃতীয় কোনো পক্ষ যুক্ত হয়নি।

গত বছরের ২৬ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। সন্ত্রাসীরা সেখানে বেঁছে বেঁছে পুরুষদের হত্যা করে। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত গত ৭ মে পাকিস্তানে মিসাইল ছোড়ে। এরপর দুই দেশের মধ্যে আকাশ যুদ্ধ বেধে যায়। পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১০

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১১

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১২

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৩

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৪

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

১৫

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

১৬

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

১৮

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

১৯

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

২০