বুয়েটে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও বিভাগীয় ফরম পূরণে নতুন নির্দেশনা - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২২ ডিসেম্বর ২০২৫, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুয়েটে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও বিভাগীয় ফরম পূরণে নতুন নির্দেশনা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র ডাউনলোড নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগীয় অপশন পূরণ ব্যতীত প্রবেশপত্র পাওয়া যাবে না। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে গত বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫)। এ তালিকায় নির্বাচিত হয়েছেন ১০ হাজারের বেশি শিক্ষার্থী।

বুয়েটের ওয়েবসাইটে প্রবেশপত্র ও বিভাগীয় ফরম বিষয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। খুব শিগগির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ডাউনলোডের সময় বিভাগীয় অপশন ফরম পূরণ করতে হবে। এই অপশন পরবর্তী সময় পরিবর্তনযোগ্য নয়। বিভাগীয় অপশন ফরম পূরণ ব্যতীত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।

ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি ২০২৬। মডিউল এ ও বি ক্যাটাগরিতে সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ভর্তি পরীক্ষায় দুই ক্যাটাগরি তথা প্রকৌশল বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং কৌশল বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগে ভর্তিতে আবেদন করেছেন শিক্ষার্থীরা। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রম (সম্ভাব্য) ৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০