বিন লাদেন প্রসঙ্গ' নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরাইলকে পাকিস্তানের পাল্টা জবাব - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিন লাদেন প্রসঙ্গ’ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরাইলকে পাকিস্তানের পাল্টা জবাব

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দোহায় হামলার পক্ষে ইসরাইলের যুক্তিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ ইসরাইলকে ‘দখলদার, আগ্রাসী এবং আন্তর্জাতিক আইন ভঙ্গের অভ্যাসী’ আখ্যা দিয়ে বলেন, ‌‘নিজেদের অবৈধ কার্যকলাপ ঢাকতে বিন লাদেন ঘটনার উদাহরণ টেনে আনা সম্পূর্ণ অযৌক্তিক।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে কাতার, আলজেরিয়া ও সোমালিয়ার উদ্যোগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে অধিকাংশ সদস্য ইসরাইলের দোহা হামলার নিন্দা জানালেও ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন দাবি করেন, সন্ত্রাসীদের জন্য কোনো জায়গা নিরাপদ নয়—গাজা, তেহরান বা দোহা কোনোটিই নয়।

এর পাল্টা জবাবে পাকিস্তানি রাষ্ট্রদূত বলেন, ‘ইসরাইল এমন এক দখলদার, যে কারও কথা শোনে না, এমনকি বন্ধু রাষ্ট্রগুলোর পরামর্শও উপেক্ষা করে। আন্তর্জাতিক আদালতের নির্দেশনা কিংবা জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদেরও উপেক্ষা করে। এর অপকর্মের জন্য যেসব শক্তি আশ্রয় দেয়, তারাই এদের বারবার দায়মুক্তি দেয়।

আসিম ইফতিখার স্পষ্ট করে জানান, পাকিস্তানের অবস্থান আগে থেকেই পরিষ্কার—দেশটি সন্ত্রাসবিরোধী যুদ্ধে অগ্রভাগে থেকে লড়েছে এবং আল-কায়েদাকে কার্যত ধ্বংস করেছে। তিনি বলেন, ‘যে রাষ্ট্র দখলদারিত্বের নামে গাজায় রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে, আসল অপরাধী সেই ইসরাইল।

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি ৯ সেপ্টেম্বর দোহায় আলোচক দলের আবাসস্থলে ইসরাইলি হামলাকে ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’ বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, ইসরাইল আলোচনার প্রধান মধ্যস্থতাকারী দেশকেই আঘাত করেছে, যা শান্তি প্রচেষ্টাকে বানচাল করার স্পষ্ট চেষ্টা।

আল-থানি প্রশ্ন রাখেন, ‘কোনো রাষ্ট্র কি কখনো মধ্যস্থতাকারীর ওপর এভাবে হামলা চালিয়েছে? যুক্তরাষ্ট্র তালেবান-দোহা আলোচনায় অংশ নিলেও কখনো আলোচকদের ওপর হামলা করেনি। ইসরাইলই ব্যতিক্রম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০