বিএনপি নেতার মনোনয়ন স্থগিতে উত্তাল শিবচর, অবরোধের হুঁশিয়ারি - সমকন্ঠ
সোমবার , ৫ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৫ নভেম্বর ২০২৫, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার মনোনয়ন স্থগিতে উত্তাল শিবচর, অবরোধের হুঁশিয়ারি

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর। বিক্ষুব্ধ সমর্থকরা বুধবার (৫ নভেম্বর) সকালে শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

নেতাকর্মীরা অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানিয়েছেন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার সকাল থেকেই শিবচরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৭১ সড়কে অবস্থান করে কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ‘কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না, মানব না’, ‘অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ – এমন সব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের নেতা। তার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয়, তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০