বিএনপির কেউ দুর্নীতি ও চাঁদাবাজি করলে তাকেও পুলিশে ধরিয়ে দিতে হবে- শামা ওবায়েদ - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির কেউ দুর্নীতি ও চাঁদাবাজি করলে তাকেও পুলিশে ধরিয়ে দিতে হবে- শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দল আমাকে শিক্ষা দিয়েছে, দুর্নীতিকে না বলতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিকে না বলতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজি আমার পরিবার বা বিএনপির কেউ করলেও তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে। এর বাইরে কোনো কথা নেই। আমি মানুষের সেবা করতে চাই। কেউ যখন দুর্নীতি করে, তখন আমার সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ জনগণের পটেক মেরে তারা দুর্নীতি করে। এই মাটিতে এমন কোনো কাজ করতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে ধর্মের কথা বলে। আমার ধর্ম হচ্ছে, আমি সৎ পথে থাকব। আমি আল্লাহকে ভয় পাব। আমি মানুষের সেবা করব। মানুষের পাশে থাকব। তার চেয়ে বড় ধর্ম আমার মনে হয়, জগতে নাই। আমরা সমাজের শান্তি চাই। সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ থাকবেন। কোনো ধরণের মারামারি ও সংঘর্ষে জড়াবেন না। আমি আপনাদের পাশে আছি এবং থাকব।

উঠান বৈঠকে উপস্থিত জনগনের কাছে ভোট চেয়ে শামা ওবায়েদ বলেন, আমার সঙ্গে আপনাদের নির্বাচনের সম্পর্ক না। আমি বিশ্বাস করি আপনাদের সঙ্গে আমার আত্মা ও হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্ক নির্বাচন ও রাজনীতির সঙ্গে নেই। সুতরাং আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। আপনারা একটা ভোট দিলে আমি কাজ করার সুযোগ পাব। আল্লাহতায়ালা আমাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি। যেমন আমার বাবা করে গেছেন। তিনি টাকা-পয়সা ও বাড়ি-গাড়ি বানায় নাই। তিনি ব্যাংকে দেনা রেখে মারা গেছেন।

বিএনপির এই নেত্রী বলেন, ধানের শীষ এই দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। গত ১৭ বছর আমাদের ভোটাররা ভোট দিতে পারে নাই। এবার তারা উৎসব মুখরভাবে ভোট দিতে পারবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।

সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০