বিএনপির অফিস ভাঙচুর, ৩১ জনকে আসামি করে মামলা - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির অফিস ভাঙচুর, ৩১ জনকে আসামি করে মামলা

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির জেরে বিএনপির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মুকবুল হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েলকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখ করে আরও ১০-১৫ জনকে অজ্ঞাত রেখে তিতাস থানায় মামলা করেছেন।

জানা যায়, মানিককান্দি গ্রামের আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গ্রুপ ও একই গ্রামের সাবেক মেম্বার সাইফুল ইসলাম এবং মোকাররম গ্রুপের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এরই জের ধরে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর অনুসারী সাইফুল মেম্বার গ্রুপের মোকাররম ও মুকবুল হোসেনসহ ৮-১০ জনের একটি দল বিএনপির নির্বাচনি কমিটি গঠন করে পাশের গ্রাম জগতপুর থেকে নিজ বাড়ি মানিককান্দি আশার পথে আবু মোল্লার গ্রুপের লোকজনের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ সময় আবু মোল্লা গ্রুপের ২ জন আহত হয়। খবর পেয়ে আবু মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েল লোকজন নিয়ে বিএনপির অফিস ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

মামলার বাদী মুকবুল হোসেন বলেন, বিএনপির প্রার্থী সেলিম ভূইয়ার নির্বাচনি কেন্দ্র কমিটি গঠন করার জন্য আমি ও আমার বড় ভাই মোকাররম হোসেনসহ ৮-১০ জন লোক ৩০ ডিসেম্বর সন্ধ্যায় পাশের গ্রাম জগতপুর যাই, সেখানে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় বাড়ি ফেরার পথে জগতপুর মাদ্রাসার কাছে আসলে আবু মোল্লা গ্রুপে শাকিল নামের এক যুবক আমার বড় ভাই মোকাররমকে হাত-পা কেটে ফেলার হুমকি দেয়। এ সময় আমার ভাই তাকে ধরে জিজ্ঞাসা করে তুই কী বললি? আমরা অনেক পেছনে ছিলাম এসে দেখি তাদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। ওখান থেকে দৌড়ে গিয়ে আবু মোল্লা ছেলে এসহাক মোল্লা ও আশিকের নেতৃত্বে আমাদের বিএনপির অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনার আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।

 

অভিযুক্ত এসহাক মোল্লা জুয়েল বলেন, ৩০ ডিসেম্বর সন্ধ্যায় আমাদের কিছু লোকজন চটপটি খেতে চকের বাড়ির সামনের দোকানে গেলে মোকাররম ও তার লোকজন আমাদের লোকজনকে মারধর করে। এ সময় আমাদের দুইজন আহত হয়। তারা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এই ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে রাজনৈতিক ফায়দা নিতে আমাদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুর করার অভিযোগ তুলছে। আমরা এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।

তিতাস থানা ওসি আরিফ হোসেন বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। আমরা অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০