বাগেরহাটে খেলাফত মজলিসের মামুনুল হকসহ ৬ জনের প্রার্থিতা প্রত্যাহার - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২১ জানুয়ারী ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে খেলাফত মজলিসের মামুনুল হকসহ ৬ জনের প্রার্থিতা প্রত্যাহার

বাগেরহাটের ৪টি আসনে বিএনপির বিদ্রোহী, এনসিপি, খেলাফত মজলিসসহ ৬ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) আমীর মাওলানা মামুনুল হক মনোনয়ণ প্রত্যাহার করেছেন। বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মাওলানা রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের (দেয়াল ঘড়ি)বালী নাসের ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বাগেরহাট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‘র মোল্লা মোঃ রহমাতুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মোঃ জুলফিকার হোসেন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এনসিপি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলছেন, ১০ দলয়ি জোটের সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ১০ দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন তার পক্ষে কাজ করবেন।

আর বিএনপির সাবেক জেলা সভাপতি স্বতন্ত্র প্রার্থী এমএ সালাম বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন।

এদিকে ৬ তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে জেলার চারটি আসনে ২৩ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বাগেরহাট-১ আসনে আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন।এরা হলেন, বিএনপির প্রার্থী কোপিল কৃষ্ণ মন্ডল, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ রানা, ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনতী প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনতী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপি‘র স, ম, গোলাম সরোয়ার, মুসলিম লীগের এমডি শামসুল হক।

বাগেরহাট-২ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। এরা হলেন, বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম, ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ, ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এ্যাড. আতিয়ার রহমান।

বাগেরহাট-৩ আসনে ৫ জন প্রার্থী রয়েছেন। এরা হলেন, বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম, ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের এ্য্যড. আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান, জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডির মোঃ হাবিবুর রহমান মাস্টার।

বাগেরহাট-৪ আসনে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। এই আসনে পূর্বের মত ৬জন প্রার্থী রয়েছেন। এরা হলেন, বিএনপির প্রার্থী সোমনাথ দে, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মোঃ আঃ লতিফ খান, জাতীয় পার্টি-জেপি‘র সাজন কুমার মিস্ত্রি।

বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৬জন বৈধ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন ২৩ জন বৈধ প্রার্থী রয়েছেন। বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০