বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তদন্তের আহ্বান ট্রাম্পের - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৭ অক্টোবর ২০২৫, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তদন্তের আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘কারচুপি’ করা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন এবং এই বিষয়ে সর্বোচ্চ উৎসাহে তদন্ত শুরু করতে মার্কিন বিচার বিভাগকে আহ্বান জানিয়েছেন। পাঁচ বছর আগের সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছিলেন।

সোমবার (২৭ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ট্রাম্প রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, ‘কারচুপি করে তাস খেলা এনবিএ খেলোয়াড়দের চেয়েও খারাপ হচ্ছে নির্বাচনে ডেমোক্র্যাটদের কারচুপি! ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল কারচুপিপূর্ণ ও চুরি করা, এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি।’

ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, ‘আমাদের দেশকে দেখুন, একজন দুর্নীতিগ্রস্ত বোকা প্রেসিডেন্ট হওয়ার পর কী অবস্থা হয়েছে! এখন সবই পরিষ্কার।’ এর পরই ট্রাম্প ‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এই কেলেঙ্কারি’ নিয়ে সর্বোচ্চ উৎসাহে তদন্তে নামতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি তদন্ত না হয়, তাহলে এমন ঘটনা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে আবারও ঘটবে।’ ট্রাম্প আবারও আগাম ভোটের বিরোধিতা করেন এবং ভোটার পরিচয়পত্র আইনের প্রতি সমর্থন জানান। তিনি ক্যালিফোর্নিয়ার ব্যালট নীতির সমালোচনা করে দাবি করেন, ‘লাখ লাখ ব্যালট পাঠানো হচ্ছে।’

পোস্টের শেষে তিনি রিপাবলিকানদের উদ্দেশে লেখেন, ‘বুদ্ধি খাটাও রিপাবলিকানরা, খুব বেশি দেরি হওয়ার আগেই।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০