বরিশালে প্রাইভেট কারে আওয়ামী লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে প্রাইভেট কারে আওয়ামী লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক

দীর্ঘ দেড় বছরের আত্মগোপন ভেঙে বরিশাল নগরীর কাশিপুরে প্রকাশ্যে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর গড়িয়ারপাড় এলাকায় একটি প্রাইভেট কার নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
ভিডিওতে দেখা যায়, সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা একটি প্রাইভেট কারে প্রকাশ্যে ঘুরে শোডাউন করেন।

এ সময় গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে লিটন মোল্লা বলেন, ‘দলের নির্দেশ এখন সবাই ঠান্ডা থাকতে হবে, এখন কোনো ঝামেলা করার সময় না। আমার নির্দেশের বাহিরে গিয়ে যদি কেউ ঝামেলা করো তাহলে তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। এ সময় তাকে বলতে শোনা যায়, আমি আবুল হাসনাত আব্দুল্লাহ ও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনা ছাড়া কিছুই করি না।’

কাশিপুর এলাকার বাসিন্দা আবির আহমেদ বলেন, আওয়ামী লীগের ১৭ বছরে বরিশাল নগরী ও কাশিপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল কাদের মোল্লার তিন ছেলে কালাম মোল্লা, লিটন মোল্লা ও মনু মোল্লা। এমনকি এলাকায় মাদকের সিন্ডিকেট এই পরিবারটি। গত দেড় বছর পালিয়ে থাকার পর শুক্রবার প্রকাশ্যে আসেন লিটন মোল্লা। একাধিক মামলার আসামি লিটনকে কেন গ্রেপ্তার করা হয়নি এ নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০