বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিতে পারে নিম্নচাপে রূপ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ অক্টোবর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিতে পারে নিম্নচাপে রূপ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে এই লঘুচাপ তৈরি হয়। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সাংবাদিকদের বলেন, ‘নতুন যে লঘুচাপ তৈরি হয়েছে, তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, এর প্রধান প্রভাব ভারতের উপকূলে পড়বে।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আংশিক প্রভাব থাকতে পারে, আর এর প্রভাবে বুধবারের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।’ অধিদপ্তর বলছে, এটি নিম্নচাপে রূপ নিলেও ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না।

এদিকে, আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে, কমতে পারে রাতের তাপমাত্রাও।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। উল্লেখ্য, সম্প্রতি আরও একটি লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল, তবে তা বিলীন হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০