বঙ্গোপসাগরে উপস্থিতি বাড়াতে বাংলাদেশে বন্দর দেখছে যুক্তরাষ্ট্র - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে উপস্থিতি বাড়াতে বাংলাদেশে বন্দর দেখছে যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে তার উপস্থিতি বাড়াতে কোয়াড পোর্টস ফর ফিউচার প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে চীনের পদচারণার সাথে ভারসাম্য রক্ষা করার আশায় আমেরিকার এই পদক্ষেপ।

তবে এটি ভারতের কাছে খুব স্বাচ্ছন্দ্যকর নাও হতে পারে। ইকোনোমিক টাইমসের ( ET ) খবর মোতাবেক, বাংলাদেশের বন্দর খাতে তার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে একটি প্রাথমিক বৈঠক করেছে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইকোনোমিক টাইমসকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি বন্দর স্থাপনের জন্য কোনো পদক্ষেপ নেয়ার আগে প্রথমে সবদিক বিবেচনা করবে।

এই সপ্তাহের শুরুতে ইকোনোমিক টাইমস রিপোর্ট করেছিল যে, মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগতভাবে অবস্থিত চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। বাংলাদেশে মার্কিন পরিকল্পনায় ভারতের এখনও কোনো ভূমিকা নেই যদিও এই পদক্ষেপটি কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে করা হয়েছে।

এদিকে, ভারত ভবিষ্যতে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ মডেল নিয়ে ভাবনাচিন্তা করছে। বাংলাদেশের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে জাপান। জাপানের সম্পৃক্ততার লক্ষ্য হলো একটি প্রধান আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্প হাব প্রতিষ্ঠা করা, বড় জাহাজগুলোকে সরাসরি ডক করতে সক্ষম করা, খরচ এবং ট্রানজিট সময় হ্রাস করা এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো সহ বাংলাদেশ ও এর প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করা। শেখ হাসিনা সরকারের অধীনে ভারত ২০২৪ সালে বাংলাদেশের মংলা বন্দরে একটি টার্মিনালের অপারেশনাল অধিকার পেয়েছিল। ২০১৮ সালে বাংলাদেশ ভারতকে ট্রানজিট এবং কার্গো শিপিংয়ের জন্য চট্টগ্রাম এবং মংলা উভয় বন্দরে সম্পূর্ণ অ্যাক্সেস দেয়।

সূত্র : ইকোনোমিক টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০