ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়াজুড়ে লাখো জনতার বিক্ষোভ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২৪ অগাস্ট ২০২৫, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়াজুড়ে লাখো জনতার বিক্ষোভ

  • ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়াজুড়ে বিক্ষোভ সমাবেশ।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়াকে নিয়ে ইসরায়েলি সরকারের একের পর এক কটাক্ষের প্রেক্ষাপটে লাখ লাখ অস্ট্রেলিয়ান ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশে করেছে।

রোববার (২৪ আগস্ট) প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে, আজ অস্ট্রেলিয়াজুড়ে ৪০টিরও বেশি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে রাজধানী সিডনি, ব্রিসবেন এবং মেলবোর্নে বিপুল সংখ্যক জনতা জড়ো হয়।

দেশব্যাপী প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ সমাবেশে অংশ নেন। সিডনি থেকে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জোশ লিস বলেছেন, অস্ট্রেলিয়ানরা গাজায় এই গণহত্যা বন্ধ করার দাবিতে এবং আমাদের সরকারকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাতে বেরিয়েছেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা অনেকেই ফিলিস্তিনের পতাকা হাতে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছিলেন। তারা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ওপর ব্যক্তিগত আক্রমণ তীব্র করেন। তিনি আলবানিজকে ‘দুর্বল নেতা’ বলে কটাক্ষ করেন নেতানিয়াহু।

নেতানিয়েহুর মন্তব্যের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, ‘অন্যান্য নেতাদের সম্পর্কেও তার (নেতানিয়াহুর) একই রকম মন্তব্য আছে। আমি এই বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে নেই না, সব দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করি।

ফ্রান্স, ব্রিটেন এবং কানাডার অনুরূপ পদক্ষেপের পর আলবানিজের লেবার সরকার ‘শর্তসাপেক্ষে’ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

১১ আগস্টের এই ঘোষণাটি সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ পেরিয়ে লাখ লাখ মানুষ শান্তি ও গাজায় ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে মিছিল করার কয়েকদিন পরই আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০