ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে দেবে ইসরাইল - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৩ অক্টোবর ২০২৫, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে দেবে ইসরাইল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছে দখলদার ইসরাইলের আগ্রাসন। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় বন্দি থাকা ইসরাইলি জিম্মিদের সোমবার মুক্তি দিয়েছে হামাস। এদিন বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল।

তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি পরিবারের কাছে এই মুক্তির আনন্দ পরিণত হয়েছে বিষাদে। খুব কাছে থেকেও প্রিয়জনকে পাবার আশা ফুরাচ্ছে। তারা জানতে পেরেছে তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো এক দেশে নির্বাসনে পাঠানো হবে।

ফিলিস্তিনি বন্দিদের মিডিয়া অফিস জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) মুক্তি পাওয়া কমপক্ষে ১৫৪ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরাইল জোরপূর্বক নির্বাসনে পাঠাবে। নির্বাসনে পাঠানো এসব বন্দি ইসরাইল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বড় একটি অংশের অন্তর্ভুক্ত।

আল জাজিরা জানিয়েছে, মোট প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি গাজা উপত্যকা থেকে আটক করা প্রায় ১,৭০০ ফিলিস্তিনিকেও ধরা হচ্ছে। যারা গত দুই বছর ধরে ইসরাইলের যুদ্ধ চলাকালীন সময়ে আটক হন।

তবে এখনো নিশ্চিত নয়, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের কোথায় পাঠানো হবে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত এক বন্দি বিনিময়ের সময়, মুক্তি পাওয়া বহু বন্দিকে তিউনিসিয়া, আলজেরিয়া এবং তুরস্কসহ বিভিন্ন আঞ্চলিক দেশে নির্বাসিত করা হয়েছিল।

জাতিসংঘের মতে, এদের অনেককেই ‘জবরদস্তিমূলকভাবে অদৃশ্য’ করা হয়েছিল।

এদিকে সোমবার হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো গাজায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় ২০ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে। চুক্তি অনুযায়ী, হামাসের হাতে থাকা জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরাইলও দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০