ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়ালো - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৬ নভেম্বর ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়ালো

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমায়েগিতে সবশেষ মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়িয়ে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বন্যায় একটি প্রদেশে বিধ্বংসী প্রভাব পড়েছে।

এ অবস্থায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেবু প্রাদেশিক কর্তৃপক্ষ নতুন করে ২৮ জনকে মৃত ঘোষণা করেছে। আরও ১২৭ জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় গাড়ি, নদীর ধারের ঝুপড়ি ঘরবাড়ি, এমনকি বিশাল জাহাজের কন্টেইনার ভাসিয়ে নিয়ে যায়।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, গতকাল বুধবার গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি তাণ্ডব শুরু করে। এর প্রভাবে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫ লাখ ৬০ হাজারেরও বেশি গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ৪ লাখ ৫০ হাজার জনকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, বিপর্যয়কর প্রভাব মোকাবেলা করার সময় দেশটির দুর্যোগ-প্রতিক্রিয়া কর্মকর্তারা সতর্ক করেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় একটি সুপার টাইফুনে পরিণত হতে পারে। এটি আগামী সপ্তাহের শুরুতে উত্তর ফিলিপাইনে আঘাত হানতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

১

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

২

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৩

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৪

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৫

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৬

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৭

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৮

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৯

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১০

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১২

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৩

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৪

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৫

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৬

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৭

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৮

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৯

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

২০