ফরাসি প্রেসিডেন্টের ব্যক্তিগত মেসেজ প্রকাশ করে দিলেন ট্রাম্প - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ জানুয়ারী ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরাসি প্রেসিডেন্টের ব্যক্তিগত মেসেজ প্রকাশ করে দিলেন ট্রাম্প

গত কয়েকদিন ধরেই ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যদি কূটনীতির মাধ্যমে তাদের কাছে গ্রিনল্যান্ড না দেওয়া হয় তাহলে শক্তি প্রয়োগও করা হবে। এছাড়া তার এ আকাঙ্কায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্কও বসিয়েছেন তিনি।

এমন অবস্থায় ইউরোপের নেতারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তারা তাকে ব্যক্তিগত মেসেজ পাঠাচ্ছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও এমন ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছিলেন ট্রাম্পের কাছে। যা তিনি গত ১৯ জানুয়ারি প্রকাশ করে দেন। এছাড়া গতকাল মঙ্গলবার ২০ জানুয়ারি প্রকাশ করে দেন ন্যাটো প্রধান মার্ক রুট্টোর মেসেজও।

কি লিখেছেন ম্যাক্রোঁ

সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প ম্যাক্রোঁর পাঠানো মেসেজের একটি ছবি প্রকাশ প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে ম্যাক্রো লিখেছেন—

আমার প্রিয় বন্ধু (ট্রাম্প)

আমরা সিরিয়া নিয়ে সঠিক পথে আছি

আমরা ইরান নিয়ে অসাধারণ কিছু করতে পারি

কিন্তু আমি বুঝতে পারছি না, গ্রিনল্যান্ড নিয়ে আপনি কি করছেন

চলুন ভালো কিছু গড়ার চেষ্টা করি-

১) ডাভোসের অর্থনৈতিক সম্মেলন শেষে আমি প্যারিসে বৃহস্পতিবার একটি জি-৭ বৈঠক আয়োজন করতে পারি। আমি সেখানে ইউক্রেনীয়, ড্যানিস, সিরীয় এবং রুশদের সেখানে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারি।

২) বৃহস্পতিবার ডাভোস থেকে ফিরে যাওয়ার আগে চলুন আমরা একসঙ্গে প্যারিসে ডিনার করি।”

যা লিখেছেন ন্যাটো প্রধান

ন্যাটো প্রধান মার্ক রুট্টোও ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে কথা বলার আগ্রহ দেখিয়েছেন।

তিনি ট্রাম্পকে পাঠানো মেসেজে লিখেছেন—

“মিস্টার প্রেসিডেন্ট, প্রিয় ডোনাল্ড- আজ সিরিয়ায় আপনি যা অর্জন করেছেন, তা অসাধারণ। আমি মিডিয়ার মাধ্যমে সিরিয়া, গাজা এবং ইউক্রেনে করা আপনার কাজগুলো তুলে ধরব। গ্রিনল্যান্ড নিয়ে একটি সমাধান বের করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছি। আপনার প্রিয় মার্ক।”

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০