প্রশাসন ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ, তোপের মুখে বিএনপিপন্থী শিক্ষক - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসন ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ, তোপের মুখে বিএনপিপন্থী শিক্ষক

যথাসময়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীসহ শিক্ষার্থীদের একটি অংশ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন তারা।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৮টা পর্যন্ত এ আন্দোলন চলছিল বলে খবর পাওয়া গেছে।

এ কর্মসূচির ফলে অবরুদ্ধ হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা। এসময় আন্দোলনরত প্রার্থী ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন অধ্যাপক মো. আশরাফ উদ্দিন নামে বিএনপিপন্থী এক শিক্ষক। এই শিক্ষককে উদ্দেশ্য করে ‘দালাল দালাল’ বলে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা।

তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক এবং গণিত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তার নেতৃত্বে সংবাদ সম্মেলন করে শাকসু নির্বাচনের দায়িত্ব থেকে বিএনপিপন্থী শিক্ষকেরা সরে আসার কথা জানান।

সংবাদ সম্মেলনে আশরাফ উদ্দিন জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্নবিদ্ধ আচরণের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এ অবস্থায় আটজন শিক্ষক ইতিমধ্যে কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া বিএনপিপন্থী ১০০ থেকে ১৫০ শিক্ষকও নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সিএনজিচালিত অটোরিকশায় আশরাফ উদ্দিন বের হন। সড়কে শিক্ষার্থীদের অবরোধের পাশ দিয়ে বাসায় যাওয়ার পথে তাকে দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘দালাল দালাল’ স্লোগান দেন। একপর্যায়ে তিনি আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন। এ সময় কিছু শিক্ষার্থী তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের একটি দোকানে নিয়ে যান। তবে ১০ মিনিটের মধ্যেই প্রার্থী ও শিক্ষার্থীদের কয়েকজন তাঁকে নিরাপদে বাসায় পৌঁছে দেন।

আশরাফ উদ্দিন বলেন, ‘আমি ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান ফটকের পাশ দিয়ে সড়ক পার হয়ে দোকানের দিকে যাচ্ছিলাম। এর মধ্যে কয়েকজন ভুয়া ভুয়া স্লোগান দেন। পরে দোকানে গিয়ে কিছু বাজার শেষে বাসায় ফিরি। এ সময় দোকানের বাইরেও তারা স্লোগান দিচ্ছিলেন।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী উপাচার্য ও ট্রেজারারের কাছে প্রশ্ন রইল, বিএনপির শিক্ষকেরা কি ক্যাম্পাসে থাকবেন না?’

এ বিষয়ে আন্দোলনে থাকা শাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতাকারী পলাশ বখতিয়ার বলেন, ‘শিক্ষকের সঙ্গে ঘটনাটি আন্দোলনের সময়ের একটি বিচ্ছিন্ন ঘটনা। তিনি কয়েকজন শিক্ষার্থীর ক্ষোভের মুখে পড়েন। পরে আমাদের কয়েকজন নিরাপদে স্যারকে বাসায় পৌঁছে দিয়েছেন।’

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে আবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে তারা নির্বাচনের দাবিতে স্লোগান দিচ্ছিলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসন ভবনে বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেওয়ার পর থেকে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। সন্ধ্যা পৌনে সাতটার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল প্রশাসন ভবনের তালা খুলে ভেতরে যায়। উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠক হয়। রাত আটটার দিকে বৈঠক শেষে বেরিয়ে আবার তালা ঝুলিয়ে দেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্যসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এখনো অবরুদ্ধ। বাইরে অবস্থান করছেন আন্দোলনকারীরা।

ছাত্রশিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী দেলোয়ার হাসান জানান, তারা ক্যাম্পাসের প্রশাসনিক ভবন অবরোধ করেছেন। চেম্বার আদালতের শুনানির সিদ্ধান্তের পর তাঁরা পরবর্তী কর্মসূচি সম্মিলিতভাবে ঘোষণা করবেন।

দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে এক স্বতন্ত্র প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে আজ এ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর প্রতিবাদে সকাল সোয়া ১০টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ বিক্ষোভে ছাত্রশিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বেলা ২টা ১০ মিনিট থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০