প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না সৌদি, আমিরাতকে ‘লাল রেখা’র বিষয়ে সতর্কতা - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ ডিসেম্বর ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না সৌদি, আমিরাতকে ‘লাল রেখা’র বিষয়ে সতর্কতা

ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের উস্কানিমূলক কর্মকাণ্ড সৌদি আরবের জাতীয় নিরাপত্তার জন্য একটি ‘লাল রেখা’ বলে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে হুমকি মোকাবেলা করার জন্য সৌদি আরব প্রয়োজনীয় সকল পদক্ষেপ এবং ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করবে না বলে জানানো হয়েছে।

আল অ্যারাবিয়া জানিয়েছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কবার্তা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি একটি লাল রেখা এবং দেশ (কিংডম) এই ধরনের যে কোনো হুমকি মোকাবেলা ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ এবং ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।’

রয়টার্স বলছে, এই সতর্কীকরণটি আমিরাতের বিরুদ্ধে সৌদির সবচেয়ে জোরালো ভাষার বিবৃতি। কারণ সংযুক্ত আরব আমিরাত ইয়েমানি দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সামরিক সহায়তা দিচ্ছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আজ ইয়েমেনের মুকাল্লা বন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে দুটি জাহাজে করে পাঠানো অস্ত্রের চালান লক্ষ্য করে ‘সীমিত’ বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আগত দুটি জাহাজ ২৭-২৮ ডিসেম্বর জোটের যৌথ বাহিনী কমান্ডের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করে। পূর্বাঞ্চলীয় হাদরামাউত এবং মাহরা প্রদেশে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বাহিনীকে সমর্থন করার জন্য প্রচুর পরিমাণে অস্ত্র এবং যুদ্ধযান নামানো হয়। এরপর জোটের বিমান বাহিনী আজ সকালে আনলোড করা অস্ত্র এবং যুদ্ধ যানগুলোকে লক্ষ্য করে সীমিত সামরিক অভিযান পরিচালনা করেছে।

এরপর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘সৌদি আরব ভ্রাতৃপ্রতিম সংযুক্ত আরব আমিরাতের গৃহীত পদক্ষেপে হতাশা প্রকাশ করছে- দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিলের বাহিনীকে হাদরামাউত এবং আল-মাহারা প্রদেশে রাজ্যের দক্ষিণ সীমান্তে সামরিক অভিযান পরিচালনার জন্য চাপ দিচ্ছে, যা দেশের জাতীয় নিরাপত্তা এবং ইয়েমেন প্রজাতন্ত্র ও অঞ্চলের নিরাপত্তা-স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতের গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত, ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধারের জন্য জোট যে নীতির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল, তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জোটের উদ্দেশ্য পূরণ করে না।’

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি আন্দোলনের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্য ছিলো সংযুক্ত আরব আমিরাত। ২০১৯ সালে তারা দেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহার শুরু করে কিন্তু সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১০

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১১

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১৩

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৪

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৫

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৬

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৭

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৮

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৯

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

২০