প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা ও প্রতিবাদ - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ ডিসেম্বর ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা ও প্রতিবাদ

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের উপর সরাসরি আঘাত।আমরা মনে করি গণমাধ্যমের টুঁটি চেপে ধরে কখনো আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ও সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরা হয়েছিল। শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার তাড়ানোর পরও যদি গণমাধ্যমের উপর আঘাত অব্যাহত থাকে জনগণ ভরসা পাবে কিসে?

এ ধরনের হামলা সুস্থ রাজনীতির অন্তরায় উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিএফইউজে ও ডিইউজে শুরু থেকেই স্বাধীন মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই করে আসছে।

নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রথম আলো ও ডেইলি স্টারে এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছ। বিশেষ করে ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় নূরুল কবিরের ওপর হামলা একটি বিশেষ মহলের সুপরিকল্পিত এজেন্ডা বলেই আমরা মনে করি।

নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০