পৈতৃক বাড়িতে যাবেন তারেক রহমান, গ্রামে সাজ সাজ রব - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পৈতৃক বাড়িতে যাবেন তারেক রহমান, গ্রামে সাজ সাজ রব

চারদিনের সফরে উত্তরাঞ্চলে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া ছাড়াও আরও কয়েকটি জেলা সফর করবেন। বগুড়া শহর ও তার পৈতৃক বাড়ি গাবতলীতে তারেক রহমানকে বরণ করে নিতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে এখন সাজ সাজ রব।
দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে জিয়া পরিবারের আদি নিবাস ‘জিয়া বাড়ি’ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় এসে রাত্রিযাপন করবেন। পরদিন বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। চার দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে ১৪ জানুয়ারি গাবতলীর বাগবাড়ীতে অবস্থিত বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিটায় আসবেন তারেক রহমান। তার এই সফরকে সামনে রেখে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে জিয়া বাড়িতে চলছে ব্যাপক সৌন্দর্যবর্ধনের কাজ।

সরেজমিনে দেখা যায়, মূল ফটক থেকে শুরু করে পুরো আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। লাগানো হচ্ছে হরেক রকমের ফুলের চারা। জিয়া বাড়ির এই কর্মযজ্ঞ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বাগবাড়ীতে। ঢাকা থেকে আসা পর্যটক তাহমিনা বেগম বলেন, ‘জিয়াউর রহমানের এই বাড়ির কথা অনেক শুনেছি, কিন্তু আসা হয়নি। তারেক রহমান আসছেন শুনে বাড়িটি দেখতে এলাম। এখানে এক ধরনের অন্যরকম আবেগ কাজ করছে।
বাড়ির কেয়ারটেকার আব্দুস সাত্তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘বেগম জিয়া ও তারেক রহমানের অনেক স্মৃতি এই বাড়িতে মিশে আছে। তারেক রহমান এলে আমাকে দূর থেকে দেখেই চিনতে পারবেন। তার ফেরার পথ চেয়েই তো এতগুলো দিন কাটিয়ে দিলাম।

প্রস্তুতির বিষয়ে বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস বলেন, তারেক রহমান আমাদের বগুড়ার গর্ব। দীর্ঘ ১৯ বছর পর তিনি তার শেকড়ে ফিরছেন। শুধু বিএনপি পরিবার নয়, পুরো বগুড়াবাসী তাকে বরণ করতে মুখিয়ে আছেন।

২০০৬ সালের পর দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে দেশে ফেরার পর এটিই হবে তারেক রহমানের প্রথম উত্তরবঙ্গ সফর। সফরের শেষ লগ্নে পৈতৃক ভিটায় তার এই অবস্থানকে ঘিরে গাবতলী ও সারিয়াকান্দি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০