পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে ৭১ হাজার পুলিশ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে ৭১ হাজার পুলিশ

সারাদেশে সকল পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার ৬৬ পুলিশ সদস‍্য মোতায়েন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর।

রবিবার (২৮ সেপ্টেম্বরে) দুপুরে গণমাধ্যমে পাঠানো পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সারাদেশে প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজার আয়োজন হয়েছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের শুরু থেকে অল্প কয়েকটি স্থানে ছোটখাট দুর্ঘটনা ঘটেছে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এ সকল ঘটনা প্রশমিত বা প্রতিকার করা হচ্ছে।

প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল স্থানে পূজা উদযাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে। যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো মূলত সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধের ফলাফল।

পুলিশ সদর দফতর জানায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতিতে ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখিত সংঘটিত নয়টি ঘটনার তিনটিতে জিডি, ছয়টিতে মামলা রুজু হয়েছে এবং ৬ জন আসামি গ্রেফতার হয়েছে। তারমধ্যে ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০