পুরোনো বিমানবন্দরে ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুরোনো বিমানবন্দরে ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আয়োজিত এয়ার শো দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকেই এই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, আগারগাঁও–সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি রয়েছে এবং নিরাপত্তাতল্লাশি করে সবাইকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

ইতিমধ্যে হাজারো মানুষ এয়ার শো দেখতে পুরোনো বিমানবন্দরে প্রবেশ করেছেন। আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়, আবার অনেকে কপালে জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড় বেঁধে এসেছেন। অনেকে লাল-সবুজের পোশাক পরেও উপস্থিত হয়েছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে এই জমকালো এয়ার শো আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা গতকাল সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছিল। তবে সকাল ১০টা ২০ মিনিটেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত এয়ার শো শুরু হয়নি। তথ্যবিবরণীতে বলা হয়েছিল, এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

অন্যদিকে, সরকার তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও আশপাশের এলাকায় আজ ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০