পাকিস্তান সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে- শাহবাজ শরিফ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৪ অক্টোবর ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তান সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে- শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আলহামদুলিল্লাহ, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছি। এর আগে কখনো শান্তি আলোচনা এতো সন্নিকটে ছিল না। পাকিস্তান সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।

এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ এ কথা বলেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন।

তিনি ট্রাম্পসহ কাতার, সৌদি আরব, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইন্দোনেশিয়ার নেতৃত্বের প্রশংসা করেন, যারা জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে গাজার শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন।

তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে হামাসের সম্মতি শান্তির দুয়ার খুলে দিয়েছে।

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, হামাসের ঘোষণায় শান্তি ও যুদ্ধবিরতির জন্য একটি সুযোগ তৈরি হয়েছে, যা হাতছাড়া করা উচিত নয়। পাকিস্তান সমস্ত ভ্রাতৃপ্রতিম দেশ ও অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে বলেছে, এটি অবিলম্বে যুদ্ধবিরতি, গাজার নিরীহ ফিলিস্তিনিদের রক্তপাত বন্ধ, বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পর ইসরাইল ট্রাম্পের গাজার পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী বন্দিদের মুক্তি কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে।

গাজার বাসিন্দারা দীর্ঘ যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনায় আনন্দিত ও আশাবাদী হলেও ইসরাইল শনিবারও বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শনিবার গাজায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল অন্তত ৬৬ হাজার ২৮৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ১৬৫ আহত করেছে। এছাড়া হাজারো মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে।

সূত্র: জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০