পশ্চিম তীরে আত্মসমর্পণ করা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ নভেম্বর ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে আত্মসমর্পণ করা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী

দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে আত্মসমর্পণকারী এবং নিরস্ত্র অবস্থায় থাকা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি টিভির সংবাদে নৃশংস এই ঘটনার ফুটেজ দেখানো হয়।

ফুটেজে দেখা যায়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর জেনিনে সশস্ত্র ইসরায়েলি বাহিনী একটি ভবন অবরুদ্ধ করে আছে। সেখান থেকে দুই যুবককে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। তারা নিরস্ত্র ছিল – তাদের শার্ট তুলে বারবার সেটি দেখানোর চেষ্টা করছেন এবং মাটিতে শুয়ে পড়ে আত্মসমর্পণ করছেন।

এ সময় দখলদার বাহিনীর কয়েকজন সশস্ত্র লোক তাদের ঘিরে ধরে এবং খুব কাছ থেকে গুলি চালায়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুলিতে যে দুই ব্যক্তি নিহত হয়েছেন তারা হলেন, ২৬ বছর বয়সী মনতাসির আবদুল্লাহ এবং ৩৭ বছর বয়সী ইউসুফ আসাসা।

দখলদার বাহিনী বরাবরের মতোই দাবি করেছে, গুলি চালানোর পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তারা আত্মসমর্পণের পরও কেন গুলি চালানো হলো, সে বিষয়ে কিছুই বলা হয়নি।

জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব এটিকে ‘ঠান্ডা মাথায় হত্যাকণ্ড’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, তারা নিরস্ত্র ছিল এবং আত্মসমর্পণ করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১০

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১১

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১২

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৩

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৪

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৫

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৬

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৭

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৮

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৯

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

২০