পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবলো বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার - সমকন্ঠ
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবলো বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপের কাছে মুড়িগঙ্গা নদীতে ফ্লাই অ্যাশ বোঝাই একটি বাংলাদেশি কার্গো জাহাজ ডুবে গেছে। কচুবেড়িয়া ও লট নম্বর ৮-এর মধ্যবর্তী এলাকায় ডুবোচরে ধাক্কা লেগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ‘এমভি তামজিদ নাসির’ নামের জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনার সময় জাহাজটিতে ১২ জন নাবিক ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাঁদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট আকারের কার্গো জাহাজটি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এলাকা থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশে ফেরার পথে ছিল। গতকাল সকালে মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় ভাটার টানে জেগে ওঠা একটি চরের সঙ্গে সজোরে ধাক্কা লাগে জাহাজটির। এতে জাহাজের নিচের অংশ ফেটে যায় এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে জাহাজটি কাত হয়ে নদীতে ডুবে যেতে থাকে।

নাবিকরা চিৎকার করলে আশপাশে থাকা অন্যান্য ট্রলার দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে ১২ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয়দের ভাষ্য, জাহাজটি পুরোপুরি ডুবে না গেলেও এর বেশির ভাগ অংশ বর্তমানে পানির নিচে চলে গেছে। দুর্ঘটনায় বিপুল পরিমাণ ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ায় মুড়িগঙ্গা নদীর বাস্তুতন্ত্রে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ ও সেচ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। মুড়িগঙ্গা নদীর নৌপথে জাহাজ চলাচলে দুর্ঘটনাগ্রস্ত জাহাজটি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি কলকাতা পোর্ট ট্রাস্টকেও জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ উদ্ধারের জন্য মালিকপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০