পল্লী বিদ্যুতের আন্দোলনকারীদের ২৪ ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পল্লী বিদ্যুতের আন্দোলনকারীদের ২৪ ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ

চার দফা দাবিতে ‘গণছুটি’ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় জরুরি বিদ্যুৎ সেবা চালু থাকার কথাও বলেছেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আজ রোববার পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে যান পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলন চলাকালীন বিদ্যুৎ সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সেজন্য উপকেন্দ্রগুলোতে দু’জন করে বিদ্যুৎ কর্মী অবস্থান করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের জানুয়ারি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু হয়। দাবি আদায়ে সবশেষ গত মে ও জুন মাসে শহীদ মিনারের ১৬ দিন অবস্থান কর্মসূচি পালন করা হয়। যদিও দাবি আদায়ে গত ২৩ অক্টোবর বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। সেই কমিটি রিপোর্ট জমা দেয় ৮ মাস পর জুন মাসে। যদিও সে রিপোর্ট এখনও প্রকাশ বা বাস্তবায়ন শুরু করেনি সরকার। এছাড়া গত ১৭ জুন আরও দুটি কমিটি গঠন করা হয়। এসব কমিটি এখনও কোনো রিপোর্ট জমা দেয়নি। তাই তারা আবার আন্দোলনে নেমেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আন্দোলনকে রাষ্ট্রবিরোধী ইন্ধন বলা হচ্ছে তা সঠিক নয়। তারা কারো ইন্ধনে আন্দোলন করছেন না।

সরকারের আল্টিমেটাম
রোববার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের দাবী দাওয়া পূরণের প্রচেষ্টা চলছে। এ বিষয়ে সরকার সংবেদনশীল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা। এই সেবা প্রদানে বাধাদান বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা–কর্মচারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগ দিতে বলা হলো। না হলে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

গত বছর পল্লী বিদ্যুৎ সমিতির এ ধরনের এক আন্দোলনে দেশে ব্ল্যাক আউটের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপর নেয়। আন্দোলনকারী নেতাদের কয়েকজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ডজনেরও বেশি কর্মকর্তা–কর্মচারিকে গ্রেপ্তার করা হয়। সমিতিগুলো দাবি, আন্দোলন করা জন্য তাদের কয়েক হাজার কর্মীকে তাৎক্ষণিক বদলি, চাকরিচুত্যসহ নানাভাবে হয়রানি করা হয়। যা এখনও চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০