পর্যটনস্পটে শিশু নিখোঁজের ঘটনা বাড়ছে, ২১ মাসে ৪৪৩ শিশু উদ্ধার - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ৬:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পর্যটনস্পটে শিশু নিখোঁজের ঘটনা বাড়ছে, ২১ মাসে ৪৪৩ শিশু উদ্ধার

দেশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে সপরিবারে বেড়াতে যাওয়া পর্যটকদের মধ্য থেকে দলছুট হয়ে শিশুদের হারিয়ে যাওয়ার ঘটনা শঙ্কায় ফেলেছে ভ্রমণপ্রেমী অভিভাবকদের। বিশেষ করে দেশীয় পর্যটনের সবচেয়ে বড় গন্তব্য কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনা সবচেয়ে বেশি, যা পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাদেরও দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। তারা অভিভাবকদের সচেতনতা বাড়ানোসহ সঙ্গের শিশুদের প্রতি আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন।

ট্যুরিস্ট পুলিশের প্রধান কার্যালয়ের তথ্য অনুযায়ী, গেল বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে দেশের বিভিন্ন পর্যটন স্পটে দলছুট হয়ে নিখোঁজ শিশুর সংখ্যা ছিল ৪৪৩ জন। যাদের উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে পুলিশের বিশেষায়িত ইউনিটটি। এর মধ্যে গত ৯ মাসে শুধু কক্সবাজার সৈকতে বেড়াতে গিয়ে নিখোঁজ ১৬০ শিশুকে উদ্ধার করেছেন তারা।

ট্যুরিস্ট পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার ফুয়াদ সাকিব ইত্তেফাককে বলেন, দেশের বিভিন্ন পর্যটনস্পটে ভ্রমণপ্রেমীদের সঙ্গে থাকা শিশুদের দলছুট বা নিখোঁজ হওয়ার ঘটনা ভ্রমণ আনন্দকে একেবারে বিষাদে পরিণত করে। অনেক সময় পর্যটকদের মধ্যে ভ্রমণ বিষয়ে নেতিবাচক ধারণাও তৈরি হয়। তবে এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ সবসময় সতর্ক ও তৎপর। হারানো শিশুদের উদ্ধার করে অভিভাবক বা মায়ের কোলে ফিরিয়ে দেওয়া পেশাদারিত্বের অংশ। তবে টুরিস্ট পুলিশের কর্মকর্তারা বলছেন, ঈদ বা বড় কোনো উৎসবের ছুটিতে সৈকতে যখন পর্যটকদের ঢল নামে তখন শিশু নিখোঁজের ঘটনা বেড়ে যায়।

মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশের বিভিন্ন পর্যটন স্পট থেকে হারিয়ে যাওয়া ৩৭১টি শিশু উদ্ধারের পাশাপাশি ২৪ জনের মরদেহ উদ্ধার করে টুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, শিশুরা অনেক বেশি কৌতূহলী। সেই সঙ্গে তারা অনেক বেশি দুরন্ত ও ডানপিটে। নতুন জায়গায় গেলে তারা আরও বেশি কৌতূহলী হয়ে ওঠে। সম্ভাব্য বিপদ সম্পর্কে তারা কিছু জানে না। সেজন্যই তারা দলছুট হয়ে যায়। তবে এসব ব্যাপারে অভিভাবকদের আগে সচেতন হতে হবে। শিশুদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে।

জানতে চাইলে ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইপিজি মো. মাইনুল হাসান ইত্তেফাককে বলেন, এরকম প্রায় হাজারের বেশি ঘটনার রেকর্ড রয়েছে। আমরা যখন কোনো শিশুকে খুঁজে পেয়ে পরিবারের কাছে তুলে দিই, সেই আবেগময় মুহূর্ত অসাধারণ হয়ে ওঠে। ভ্রমণকে নিরাপদ করার পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতাকে নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ ইত্তেফাককে বলেন, কক্সবাজার সৈকতে যে হারে শিশু হারিয়ে যাচ্ছে এজন্য শিশু উদ্ধারে আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ১০ সদস্যের আলাদা টিম করেছি। এছাড়া সৈকতে ২৭টি সিসিটিভি ক্যামেরাও আছে। এর মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা মনিটরিং করেন একজন অফিসার। তাও শিশুদের ওপর। এই স্পেশালাইজ মনিটরিংয়ের কারণে লাখ লাখ মানুষের মধ্য থেকে শিশুদের উদ্ধার করে বাবা-মায়ের কাছে দিতে পেরেছি। এর মাধ্যমে উদ্ধারকাজও সহজ হয়। এছাড়া বাইনোকুলারের মাধ্যমে শিশুদের ওপর আমরা নজর রাখি। যে শিশুটি দলছুট হয়ে যাচ্ছে বা কান্নাকাটি করে ঐ শিশুটাকে আমাদের টিম গিয়ে উদ্ধার করে। তিনি বলেন, আমরা পদক্ষেপ নিচ্ছি, শিশু হারালে এবার অভিভাবকদের জবাবদিহিতার আওতায় আনা হবে, শিশুদের প্রতি উদাসীনতার জন্য তাদের বিরুদ্ধে থানায় জিডি করা হবে। থানায় মুচলেকা দিয়ে তবেই শিশুকে কাছে পাবেন অভিভাবক।

প্রসঙ্গত, সারা দেশের প্রায় দেড় হাজার স্কট পর্যটন স্কটে দর্শনার্থীদের নিরাপত্তা ও সুরক্ষায় গত ২০১৩ সালে পুলিশের বিশেষায়িত ইউনিট টুরিস্ট পুলিশ গঠন করা হয়। বর্তমানে ঢাকা (ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম), খুলনা, বরিশাল ও রাজশাহী (রংপুর) এই চার বিভাগের ১১টি অঞ্চলে সেবা দিচ্ছে টুরিস্ট পুলিশ। তবে পর্যটকের অনুপাতে টুরিস্ট পুলিশের জনবল খুব কম হওয়ায় নানা সংকট দেখা দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০