পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা প্রদান শুরু হবে- ভারতীয় হাইকমিশনার - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা প্রদান শুরু হবে- ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা চালু আছে। পরিস্থিতির উন্নতি হলে ভিসা অফিস সব ধরনেরর ভারতীয় ভিসা প্রদান শুরু করবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করতে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি কুমুদিনীতে সপ্তমী পূজা উদ্‌যাপনে এসেছেন, যা সবার জন্য দুর্দান্ত উপলক্ষ। দুর্গাপূজার উৎসব ভারত এবং বাংলাদেশ একইভাবে উৎসাহ নিয়ে পালন করছে। দুর্গাপূজা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা করেন তিনি।
এর আগে প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি ও ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী তাঁকে স্বাগত জানান। তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্র শেষে বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে তিনি ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

এ সময় অন্যদের মধ্যে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নেপালের বাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, কানাডার হাইকমিশনার অজিত সিং, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রণদা পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। তাঁরাও মণ্ডপে আরতি উপভোগ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০