নেপালে তৈরি হয়েছে আরেক মৃত্যুফাঁদ কৃত্রিম লেক, সতর্ক করল চীন - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ অগাস্ট ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে তৈরি হয়েছে আরেক মৃত্যুফাঁদ কৃত্রিম লেক, সতর্ক করল চীন

বিস্ফোরিত হয়ে হতে পারে বন্যা

কৃত্রিম একটি লেকে বিস্ফোরণ ঘটে বুধবার (২৬ আগস্ট) নেপালে দেখা দেয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আকস্মিক বন্যায়। এতে এখন পর্যন্ত সাড়ে তিনশোর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ হয়েছেন আরও প্রায় দেড় হাজার মানুষ।
পুরো নেপাল যখন ভয়াবহ এ বিপর্যয়ে শোকে কাতর তখন চীন থেকে নেপালকে দেওয়া হয়েছে সতর্কতা। দেশটি বলেছে, নেপালে এমন আরেকটি কৃত্রিম লেক তৈরি হয়েছে। যা যে কোনো সময় বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস চীন সেন্ট্রাল টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, চীনের পানিসম্পদ মন্ত্রণালয় বলেছে, ওই লেকটি ইতিমধ্যে পানিতে ভরে গেছে। শনিবার সকাল পর্যন্ত সেখানে ২ মিলিয়ন কিউবিক মিটার পানি ছিল। আগামী দুই থেকে তিনদিনে সেখানে আরও তিন কিউবিক মিটার পানি জমা হবে। এতে করে এটি যে কোনো সময় ফেটে যেতে পারে।

চীনা মন্ত্রণালয় আরও বলেছে, কৃত্রিম লেকটি তৈরি হয়েছে ছোচেন খোলা এবং পুরেপু সাংপো নদীর মোহনার কাছে। এই লেকের ওপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে উল্লেখ করে এ মন্ত্রণালয় আরও বলেছে, সম্ভাব্য বন্যা হলে কী হতে পারে সেটি নিরূপণ এবং জরুরি উদ্ধার অভিযানে সহায়তার বিষয়টি দেখা হচ্ছে।

ছোচেন খোলা এভং পুরেপু সাংপো নদীর উৎপত্তি তিব্বতে। নেপালে প্রবেশের আগে নদীগুলো একত্রিত হয়ে গেছে। যা নেপালে ভোটেকোশি নদী নামে পরিচিত। আর ভোটেকোশি হলো ত্রিশূলি নদীর প্রধান ঊর্ধ্ব শাখা নদী।

গতকাল ভোটেকোশি নদীতেই ভয়াবহ এ বন্যার ঘটনা ঘটে। এ সময় নদীর আশপাশে যত নিচু অঞ্চল ছিল তার সবখানেই পানি ও কাঁদা প্রবেশ করে। বন্যার পানির মাঝখানে যেসব অবকাঠামোই পড়েছিল তার সবকিছুই ধ্বংস হয়ে গেছে।

আগের বিপর্যয়েরর পর এখনো উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। এরমধ্যেই আরেকটি বড় ঝুঁকির মধ্যে পড়েছে নেপাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০