নেপালে জেন-জি আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার তদন্ত দাবি - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে জেন-জি আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার তদন্ত দাবি

নেপালজুড়ে ৮ ও ৯ সেপ্টেম্বর জেনজি আন্দোলনে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটির সাংবাদিক সংগঠন নেপাল মিডিয়া সোসাইটি। সংগঠনটি বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়ে সহিংস ঘটনাগুলিতে গভীর দুঃখ প্রকাশ করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

মিডিয়া সোসাইটি বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ওপর হামলার ঘটনায়।

সংগঠনের সভাপতি মদন লামসালের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অপরাধী চক্র আন্দোলনের সুযোগ নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়, গণমাধ্যমের কার্যালয় ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। কান্তিপুর দৈনিক, কান্তিপুর এফএম ও কান্তিপুর টিভির কার্যালয় সম্পূর্ণভাবে অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে, পাশাপাশি অন্নপূর্ণ দৈনিক ও এপি১ টিভির কার্যালয়ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে সোসাইটি পূর্ণ সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নাগরিকদের সাংবিধানিক মতপ্রকাশের অধিকারের প্রতি তাদের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে ব্যক্তিগত সম্পত্তি সুরক্ষার প্রয়োজনীয়তা জোর দিয়ে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটি সহিংসতার সব ঘটনায়—যার মধ্যে রয়েছে গণমাধ্যম প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, ব্যক্তিগত বাসভবন ও সরকারি ভবনের ওপর হামলা—একটি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। দোষীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্ষয়ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।

নেপাল মিডিয়া সোসাইটি আরও জানিয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সম্পত্তির অধিকার সংবিধানসম্মত বাধ্যবাধকতা, যা অবশ্যই রক্ষা করতে হবে। তারা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সহিংসতার জবাবদিহি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০