‘নীরব এলাকা’য় হর্ন বাজালে চালকদের গুণতে হবে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘নীরব এলাকা’য় হর্ন বাজালে চালকদের গুণতে হবে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

একইসঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে আগামী ২৫ জানুয়ারি থেকে এসব এলাকায় হর্ন বাজালে চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর ২০২৫ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকা– উত্তরার স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত অংশকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও এই নীরব এলাকার অন্তর্ভুক্ত। বিধি অনুযায়ী, নীরব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

এতে আরও বলা হয়, ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সড়ক ও পার্কিং এলাকায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক অর্থদণ্ড কার্যকর করা হবে। এই অভিযানে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হবে। অপরাধের মাত্রা বিবেচনায় অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণ করে বিমানবন্দর এলাকায় হর্ন না বাজানোর জন্য গাড়িচালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০