নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আবু নাছের - সমকন্ঠ
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আবু নাছের

চট্টগ্রাম-৮ আসন

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবু নাছের। বুধবার চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার এ সিদ্ধান্তের কথা জানান মহানগরীর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।

তবে সংবাদ সম্মেলনে জামায়াতের প্রার্থী মো. আবু নাছের উপস্থিত ছিলেন না। মোরশেদুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্তে জোটের ঐক্যের স্বার্থে এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে আবু নাছের আগামী ১২ ফেব্র“য়ারির নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র জানায়, মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। বুধবার চট্টগ্রাম-৮ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে আবু নাছেরের প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বরাদ্দ নেন। অন্যদিকে একই আসনে ১০-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এনসিপির মো. জোবাইরুল হাসান আরিফ শাপলা কলি প্রতীক পেয়েছেন। নির্বাচনি আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ থাকে না। ব্যালটে প্রার্থির নাম ও বরাদ্দকৃত মার্কা থেকেই যায়। ফলে জামায়াতের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও এই আসনের ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক থেকেই যাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির নজরুল ইলাম, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

১০

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১১

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১২

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১৩

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৫

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৭

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৮

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৯

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

২০