নির্বাচন ঠেকাতে চাইবে যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা- সিইসি - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ নভেম্বর ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন ঠেকাতে চাইবে যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা- সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, “নির্বাচন প্রতিহত করার ঘোষণা যারা দিচ্ছেন, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, সবই করা হবে।

বুধবার (২৬ নভেম্বর) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া’ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সারা দেশে মোট ১২১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। ভোটকেন্দ্রে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মহড়া ও বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে।

সিইসি নাসির উদ্দীন বলেন, এটি আমার তৃতীয় মহড়া পরিদর্শন। এর আগে পুলিশ এবং আনসার–ভিডিপির মহড়া দেখেছি। সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও জানান, এসব মহড়া নির্বাচন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং ১৩ কোটি ভোটারসহ সবার সহযোগিতা কামনা করেন সিইসি। তিনি বলেন, আমরা জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছি—সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন—তার লক্ষ্য আমরা অর্জন করব।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টিতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। সন্দ্বীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া সব উপজেলাতেই বিজিবি মোতায়েন থাকবে।

মহড়া শেষে সিইসি বিজিবি সদর দপ্তরের শহীদ শাকিল আহমেদ হলে বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০