নির্বাচন ঘিরে রংপুর অঞ্চলে ৩ হাজার বিজিবি মোতায়েন - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জানুয়ারী ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন ঘিরে রংপুর অঞ্চলে ৩ হাজার বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষায় রংপুর বিভাগের ৪ জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মহানগরীর পার্কের মোড় এলাকায় বিজিবি চেকপোস্ট পরিদর্শন শেষে এ তথ্য জানান রংপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম শফিকুর রহমান।
সাংবাদিকদের তিনি জানান, বিজিবি রংপুর সেক্টরের অধীনে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় ২৬টি বেজ ক্যাম্পে ৭৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা ও চেকপোস্ট স্থাপনসহ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। এসব জেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজর দিয়েছে বিজিবি।

শফিকুর রহমান বলেন, বিজিবি মূলত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে। নির্বাচনি এলাকায় নিরাপত্তা দিতে তল্লাশি কার্যক্রম চালু রয়েছে। এছাড়া ঝুঁকি বিবেচনায় বিভিন্ন স্থানে ডগ স্কোয়াড স্থাপন করা হয়েছে। টহল ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, আমাদের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবির র‌্যাপিড অ্যাকশন ও কুইক রেন্সপন্স ফোর্স প্রস্তুত রয়েছে।

শফিকুর রহমান বলেন, বিজিবি ডিজিটাল সেন্সর যেমন ড্রোন, বডিওর্ন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কার্যক্রমের গতিশীলতা বাড়িয়েছে। বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, জনগণের আস্থার প্রতীক হিসেবে আমরা কাজ করতে চাই। তাই সমন্বিতভাবে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, রংপুর বিভাগের ৪টি জেলায় ২ হাজার ৫৭২টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৬০০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এসব কেন্দ্রে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। এছাড়া জেলা-উপজেলা পর্যায়ে বিজিবি’র সমন্বয়ক টিমের প্রতিনিধিরা কাজ করছে। আমরা কোনো ঘটনা ঘটার সাথে সাথেই সেখানে পৌঁছে যেতে পারবো। এ সময় বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০