নির্বাচনী প্রচারণার কারণে যানজট, মণিরামপুরে দুই প্রার্থীকে জরিমানা - সমকন্ঠ
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণার কারণে যানজট, মণিরামপুরে দুই প্রার্থীকে জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেমে যানজট সৃষ্টি করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোরের মণিরামপুরে দুই প্রার্থীকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

আর্থিক দণ্ডপ্রাপ্ত দুই প্রার্থী হলেন কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেন ও জামায়েত ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের গাজী এনামুল হক। তাদের মধ্যে কলসের প্রার্থীকে এক লাখ ৫০ হাজার টাকা এবং দাঁড়িপাল্লার প্রার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শহীদ ইকবালের পক্ষে জরিমানা পরিশোধ করেছেন মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক ও গাজী এনামুলের পক্ষে প্রফেসর আহসান হাবীব লিটন জরিমানা পরিশোধ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে শহীদ ইকবাল হোসেনের পক্ষে মণিরামপুর বাজারে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হন। এতে কার্যত অচল হয়ে পড়ে বাজারের প্রধান সড়কের যান চলাচল। একই সময়ে মণিরামপুর বাজারে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার মিছিল বের করেন গাজী এনামুল হক। এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

মাহির আরও বলেন, আচরণবিধি ভঙ্গ করায় ২০২৫ সালের নির্বাচনী আচরণ বিধিমালার ২৭ (ক) ধারায় পৃথক অভিযানে কলস প্রতীকের প্রার্থীর পক্ষে নিস্তার ফারুককে এক লাখ ৫০ হাজার টাকা ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হকের পক্ষে আহসান হাবীব লিটনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০