নির্বাচনী জোটে বিএনপি-জামায়াত পৃথক পথেই - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী জোটে বিএনপি-জামায়াত পৃথক পথেই

আগামী সংসদ নির্বাচন ঘিরে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব-নিকাশ। নির্বাচনি জোট গঠনেও পর্দার আড়ালে চলছে নানা আলোচনা ও তৎপরতা। নানা ইস্যুতে কয়েকটি দল আন্দোলন নিয়ে রাজপথে থাকলেও ভেতরে ভেতরে তারাও নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। কোন দল কোন জোটে যাবে, তা নিয়েও জনমনে কৌতূহল রয়েছে।

দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এবার আলাদা পথই বেছে নিচ্ছে। দল দুটি পৃথক জোট গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-রও জোট গঠনের সম্ভাবনা রয়েছে। এছাড়া বামপন্থি দলগুলোর একটি জোট এবং কয়েকটি ইসলামি দল মিলে আরেকটি জোট গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জোট নিয়ে বিএনপি, জামায়াতসহ অন্তত বিশটি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে। এ তথ্য থেকে বোঝা যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল এককভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কম। বেশিরভাগ দলই জোটে বা আসন সমঝোতার মাধ্যমে ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। বিএনপি সম্ভাব্য সমমনা দল ও জোট নিয়ে বড় জোট গঠনের লক্ষ্য রাখছে। পাশাপাশি কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতাও হতে পারে।

অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ইসলামি দলগুলোর পৃথক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা রয়েছে। এনসিপিও উদারপন্থি কয়েকটি দলের সঙ্গে জোট গঠনের দিকে আগ্রহী। বাম ও ইসলামি দলগুলোর আরও দুটি পৃথক জোট গঠনের তৎপরতা আছে। তবে নির্বাচনের তফশিল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে জোট বা সমঝোতার বিষয়টি ঘোষণা করা হবে।

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এবারের নির্বাচন সহজ নয়। দলটি নির্বাচনের হিসাব-নিকাশ শুরু করেছে এবং জোট গঠনের ফরম্যাট ও কাঠামো নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা চলছে। তবে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে সঙ্গে নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএনপি এবার ডান-বাম ও ইসলামি দলগুলোকে একসঙ্গে আনার চেষ্টা করছে। সম্ভাব্য অংশীদারদের মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), জাতীয় পার্টি (কাজী জাফর) নেতৃত্বাধীন ১২ দলীয় জোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোটের ১১টি দল, গণতান্ত্রিক বাম ঐক্য ও বাংলাদেশ লেবার পার্টি।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি ইসলামি দলও বিএনপির সঙ্গে জোটে যুক্ত হতে পারে। এর মধ্যে কিছু দল অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম থেকেও অংশ নেবে। এছাড়া এনসিপি নেতাদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বিএনপির।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচনের শিডিউল যখন ঘোষণা হবে, তখন আমরা জোট নিয়ে আলোচনা করব। প্রয়োজন হলে জোট হবে, তবে এখন সুনির্দিষ্ট কিছু বলা কঠিন। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলন যুগপৎভাবে করেছি, কিন্তু জোট গঠনের বিষয়ে এখনো কোনো ঘোষণা দিইনি।

অন্যদিকে জামায়াতসহ ইসলামপন্থি দলগুলোও সক্রিয়। জামায়াত সম্ভবত জোট বা আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেবে। ইতোমধ্যে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ নানা দাবিতে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা একত্রে আন্দোলন করছে।

তবে জামায়াত কাদের সঙ্গে জোট করবে, তা নির্বাচনের তফশিল ঘোষণার আগে বা পরে স্পষ্ট হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ইসলামপন্থি দলগুলো যাতে এক জায়গায় থাকতে পারে, সে চেষ্টা চলছে। আলাপ-আলোচনা চলছে।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের প্রেক্ষাপটে জোট ও সমঝোতার বিষয়টি নতুন কিছু নয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ দৃশ্যপট থেকে অনুপস্থিত। তাই ভোট ও মাঠের রাজনীতিতে বিএনপি দেশের অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছে। এছাড়া এক সময়ের বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের অংশীদার ও মিত্রদল জামায়াতও অপেক্ষাকৃত শক্ত অবস্থানে আছে। তবে নির্বাচনের আগে সঠিক কৌশল গ্রহণ না করলে কোনো দল প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০