ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’ - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’

মার্কিন সিনেটর এডওয়ার্ড মার্কি

ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি।
এক বিবৃতিতে তিনি এই অভিযানের তীব্র সমালোচনা করে একে মার্কিন জনগণের জন্য বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন।

সিনেটর মার্কি বলেন, এই হামলার জন্য কংগ্রেসের কোনো অনুমোদন নেওয়া হয়নি। ট্রাম্পের এই অবৈধ পদক্ষেপ একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য চরম হুমকিস্বরূপ।

তিনি অভিযোগ করেন যে, ট্রাম্প ক্রমাগত ইরানের পারমাণবিক হুমকির কথা বাড়িয়ে বলছেন। এমনকি ট্রাম্পের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার দাবির পরেও তিনি অযৌক্তিকভাবে এই হুমকিকে বড় করে দেখাচ্ছেন।

মার্কি উল্লেখ করেন যে, খোদ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না। তার মতে, হামলার আগে কূটনৈতিক আলোচনার সুযোগ ছিল এবং এখনও সেই পথ খোলা আছে।

সিনেটর মার্কি আরও বলেন, এই সংকট ট্রাম্পের নিজের তৈরি। আমেরিকানরা মধ্যপ্রাচ্যে আর কোনো অন্তহীন যুদ্ধ চায় না। যখন দেশের মানুষ স্বাস্থ্যসেবার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন তরুণ-তরুণীদের বিদেশে যুদ্ধের ময়দানে পাঠানো তারা সমর্থন করে না। ট্রাম্প যদি এখনই এই যুদ্ধ না থামান, তবে কংগ্রেসকেই তা থামাতে হবে। ইরানের সাথে আর কোনো যুদ্ধ নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০