নিজের দুটি দোষের কথা জানালেন ব্যারিস্টার রুমিন ফারহানা - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জানুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের দুটি দোষের কথা জানালেন ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের দুটি ‘দোষের’ কথা উল্লেখ করে বলেছেন, তিনি যা বলেন, তা-ই করেন এবং তিনি স্বভাবগতভাবে রাগী। তার মতে, এই দুটি বিষয় অনেকের পছন্দ না হলেও বাস্তব রাজনীতিতে এগুলো এড়ানো যায় না।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে এক নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা বলেন, আমার দুটো দোষ আছে। এক হলো, আমি যা বলি আমি তাই করি। মানুষ মিষ্টি কথা শুনতে চায়, সেটা আমি পারি না। আর দুই হলো, আমি একটু রাগি মানুষ। রাগি না হলে এ দেশে কাজ করা যায় না।

তিনি আরও বলেন, সেদিন যদি ধমক না দিতাম, তাহলে আমার কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করা হতো। ওই দিন শুধু বুঝিয়ে দিয়েছি যে প্রয়োজনে আমি কঠোর হতে পারি।

একই সভায় তিনি বলেন, আমি চাইলে মহিলা কোটায় সংসদ সদস্য হতে পারতাম। কিন্তু নির্বাচিত হয়ে এলে অনেক কাজ করা সম্ভব। সে কারণেই এত কষ্ট করছি।

এর আগে বিকেলে সরাইল উপজেলার জয়ধর কান্দি এলাকায় আরেকটি নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশে বলেন, শুধু প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতা দেখেই ভোট দিতে হবে। তার ভাষায়, ‘মার্কা ভালো, সেটা ঠিক। কিন্তু প্রার্থীকে ভুলে গেলে চলবে না। যোগ্যতা, সততা ও সাহস আছে কি না—এগুলো দেখতে হবে। একা লড়াই করার মতো নেতা না হলে কাজ হবে না।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে দলটি জোটসঙ্গী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক কর্মীকে জরিমানার ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০