নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে শাবির সাবেক ছাত্র সাজেদুর রহমান - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩০ নভেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে শাবির সাবেক ছাত্র সাজেদুর রহমান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বিশেষ কয়েকটি মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পদের মধ্যে লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট পদটি অন্যতম। সম্প্রতি এ পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাজেদুর রহমান।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের পুলিশ হেডকোয়ার্টারে এ পদোন্নতি পান তিনি। জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন এনওয়াইপিডির বর্তমান পুলিশ কমিশনার জেসিকা টিশ।

এদিকে, এনওয়াইপিডিতে শাবির সাবেক ছাত্রের এই অনন্য কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন আমেরিকায় বসবাসরত শাবিপ্রবির প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউ.এস.এ ইনক।

এছাড়া একইদিনে পুলিশ অফিসার থেকে ৯ জন বাংলাদেশি সার্জেন্ট, সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন আরও ৩ জন বাংলাদেশি। অনুষ্ঠানে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা), জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক (জীবন)-এর সদস্যরা।

একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এস.এম. হক জানান, লেফটেন্যান্ট সাজেদুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯৯৪-৯৫ সেশনের ছাত্র ছিলেন। নিউইয়র্ক পুলিশ বিভাগের লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট পদে এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাক্তন ছাত্রের পদায়ন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২য় ব্যাচের ছাত্র সাজেদুর রহমান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৭ সালে ডিভি লটারিতে আমেরিকায় অভিবাসী হন। পরে তিনি নিউইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়ের অধীনে ওল্ড ওয়েস্টবারী থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন। এরপর ২০১৬ সালে পদোন্নতি পেয়ে সার্জেন্ট এবং ২০২১ সালে লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পান। লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে বিভাগের ক্রিমিনাল জাস্টিস ব্যুরোর (সিজেবিতে) অ্যাডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কাজের প্রতি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং বিশেষ দক্ষতার দরুন তিনি এ মর্যাদাপূর্ণ পদে পদোন্নতি পান। একসময় তিনি বিভাগের ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটির (ইইও) অধীনে তদন্তকারী সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া তিনি কমিউনিটির ঐতিহ্যবাহী সংগঠন জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক (জীবন)-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য।

যশোরের বাঘারপাড়ার দহাকুলো গ্রামের প্রয়াত বদর উদ্দিন বিশ্বাস ও প্রয়াত রিজিয়া খাতুনের ছেলে লেফটেন্যান্ট সাজেদুর রহমান। তিনি যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি দুই কন্যা ও সহধর্মিণী নিয়ে কুইন্সে বসবাস করেন।

উল্লেখ্য, বর্তমানে এনওয়াইপিডির সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার। নিয়মিত বাহিনীতে হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে ১ জন ইন্সপেক্টর, ১ জন ডেপুটি ইন্সপেক্টর, ৪ জন ক্যাপ্টেন, ২৫ জন লেফটেন্যান্ট, ৯০ জন সার্জেন্ট, ১২ জন ডিটেকটিভ রয়েছেন। এ ছাড়া পুলিশ বিভাগের অধীনে প্রায় সাত শতাধিক ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট, স্কুল সেফটি এজেন্ট, পুলিশ কমিউনিকেশন টেকনিশিয়ান, স্কুল ক্রসিং গার্ডসহ প্রায় দুই হাজার বাংলাদেশি অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০