নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগিয়ে যেতে পারবে না- ধর্ম উপদেষ্টা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগিয়ে যেতে পারবে না- ধর্ম উপদেষ্টা

নারীদের পেছনে রেখে আমরা পুরুষরা সামনে এগিয়ে যেতে পারব না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি; ভেদাভেদ আর নয়। আমাদের একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। আমরা মানুষকে সম্মান করতে শিখি। আমি যদি অন্যকে সম্মান না করি তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না। আমি যদি ঢিল ছুড়ি, পাটকেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, থাকুক না। যুগে যুগে ছিল। কিন্তু আমাদের বিভেদ একটি জায়গায় গিয়ে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, সেটি হলো কালেমা তাইয়েবা।

তিনি আরও বলেন, এই জুলাই বিপ্লব-পরবর্তী সরকার জাতির জন্য সুযোগ এনে দিয়েছে, হাতে হাত ধরার, বুকে বুক মেলানোর। এই সুযোগ যদি হাতছাড়া করি—আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, রাসুল (সা.) হজরত আয়েশাকে, হজরত খাদিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন তাদের সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও আমরা আমাদের মা-বোনদের দেখেছি। আমরা যদি আমাদের মা-বোনদের, কন্যাদের কোরআনের আলো দিতে পারি, হাফেজা-আলেমা-মুহাদ্দিসা কিংবা স্কলার বানাতে পারি, তাহলে তারা সমাজ, রাষ্ট্রের সব জায়গায় সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০