নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ল মাদরাসাছাত্র - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ নভেম্বর ২০২৫, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ল মাদরাসাছাত্র

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ খানায় তাহাজ্জুদের নামাজরত অবস্থায় ওই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়।

শনিবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন।

মৃত আকরাম লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলো।

বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন বলেন, আকরাম বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসা থেকে ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করে। প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে অন্য ছাত্রদের সাথে সে তাহাজ্জুদ নামাজ পড়ত উঠে। পরবর্তীতে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় আকরাম অসুস্থ হয়ে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। তাৎক্ষণিক মাদরাসার ছাত্ররা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে মরদেহ তার এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আব্দুস সুলতান বলেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

২

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৩

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৪

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৫

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৬

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

৭

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

৮

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৯

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১০

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১১

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১২

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৩

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৪

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৫

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৬

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১৭

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৯

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

২০